আগৈলঝাড়ায় কিশোরী নববধূর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার

  • আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২২, ০৬:০৮
  • 635 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২২, ০৬:০৮
  • 635 বার পঠিত
আগৈলঝাড়ায় কিশোরী নববধূর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় শনিবার রাতে দশম শ্রেণি পড়ুয়া এক কিশোরী নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার। কিশোরীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা ও কিশোরীর মা রোকেয়া বেগমের দায়ের করা মামলার বরাত দিয়ে ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গত চার মাস পূর্বে বাদীর মেয়ে মেঘলা আক্তার ইতি (১৭)এর সাথে একই উপজেলার পাশ^বর্তী যবসেন গ্রামের জাহাঙ্গীর পাইকের কলেজ পড়ুয়া ছেলে শিহাব হোসেন পাইক (১৯) ওরফে ধলুর সাথে চার মাস পূর্বে সামাজিকভাবে শরিয়া মোতাবেক বিয়ে হয়।
বিয়ের কিছুদিন যেতে না যেতেই কারনে-অকারনে ইতিকে মারধর শুরু করে শিহাব। ইতি বাদীকে ফোনে ঘটনা জানালেও সংসারের স্থায়ীত্বর জন্য বাদী সব মেনে নিতে বলেন।
ঘটনার দিন শনিবার বিকেলে ইতি প্রাইভেট পড়ে বাড়ি যাবার সময় উপজেলা সদরে বসে স্বামী শিহাবের সাথে কথা কাটাকাটি ও মনোমালিন্যর মৃষ্টি হয়। ওই রাতে ইতি তার স্বামীকে ফোনে তারাতারি বাড়ি যেতে বললে স্বামী বাড়ি না গিয়ে উল্টো ইতিকে চরমভাবে গালাগাল ও দুর্ব্যবহার করে। স্বামীর গালমন্দ শুনে রাতে ঘরের আড়ার সাথে ইতি গলায় ফাঁস দেয়। ইতিকে ফাঁস দেয়া অবস্থায় নামিয়ে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, গোলাম ছরোয়ার জানান, উল্লেখিত ঘটনায় ইতির মা রোকেয়া বেগম মেয়ে জামাই শিহাব হোসেন পাইককে অভিযুক্ত করে রবিবার মামলা দায়ের করেন, নং-১০(২৩.১.২২)। পুলিশ অভিযুক্ত স্বামী শিহাবকে গ্রেফতার করে রবিবার আদালতে প্রেরণ করেছ। ইতির লাশ পোর্টমর্টেমের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493