বরিশালে নদী ও খাল থেকে ২ লাশ উদ্ধার

  • আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২২, ০৬:২৮
  • 626 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২২, ০৬:২৮
  • 626 বার পঠিত
বরিশালে নদী ও খাল থেকে ২ লাশ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কানকি খাল থেকে সুমন হাওলাদার (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। নিহত সুমন হাওলাদার বাকেরগঞ্জের কানকি গ্রামের মুক্তিযোদ্ধা কাঞ্চন হাওলাদারের ছেলে। বুধবার সকালে সুমনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।

ওসি জানান, মঙ্গলবার মাগরিবের আযানের পূর্বে বাড়ির পাশে বাকেরগঞ্জের কানকি খালে ওযু করতে গেলে মো. সুমন হাওলাদার নিখোঁজ হন। প্রথমে পরিবার সদস্যরা খোঁজা-খুঁজি করে না পেলে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাত ১ টার পরে কানকি খাল থেকে সুমনের লাশ উদ্ধার করে।

এদিকে বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের আরেক যুবকের লাশ উদ্ধার করেছে মেট্রোপলিটপন কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার সকালে নগরীর রসূলপুর চর সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, রসুলপুর চর সংলগ্ন কীর্তনখোলা নদীতে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশের শরীরে ট্রাউজার ও শীতের জামা কাপড় রয়েছে, কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493