করোনার টিকা নিতে গিয়ে লাশ হল দুই স্কুল ছাত্র

  • আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২২, ০৬:৩০
  • 629 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২২, ০৬:৩০
  • 629 বার পঠিত
করোনার টিকা নিতে গিয়ে লাশ হল দুই স্কুল ছাত্র

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে ॥ বরিশালের গৌরনদী উপজেলায় করোনার টিকা নিতে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বার্থী বাজার সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-বার্থী এলাকার মালেক বেপারীর ছেলে অন্তর বেপারী (১৬) ও তারাকুপি এলাকার জালাল ফকিরের ছেলে রেদওয়ান ফকির (১৬)। তারা দশম শ্রেণির ছাত্র ছিল। আহত অপর স্কুলছাত্রের নাম কাইয়ুম ঘরামি (১৭)। সে পার্শ্ববর্তী গাইনের পাড় এলাকার সেলিম ঘরামির ছেলে। সে নিহত দুই স্কুলছাত্রের সহপাঠী। বার্থী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে অন্তর মোটরসাইকেলে করে তার দুই সহপাঠী রেদওয়ান ও কাইয়ুমকে নিয়ে গৌরনদী শহরে এবি সিদ্দিক ক্লিনিকে করোনার টিকা নিতে যাচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল অন্তর বেপারী। বার্থী বাজার সংলগ্ন এলাকা অতিক্রমকালে বরিশাল-ঢাকা মহাসড়কে বরগুনার পাথরঘাটা থেকে চট্টগ্রামগামী বলেশ্বর পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে তিন শিক্ষার্থীই গুরুতর আহত হয়।
তিনজনকে উদ্ধার করে প্রথমে আশোকাঠি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনজনকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে অন্তর বেপারী মারা যায়। অপরদিকে ঢাকায় নেওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় মারা যায় রেদওয়ান।
বাসটির গতি বেশি ছিল এবং চালক বেপরোয়াভাবে চালাচ্ছিলেন বলে জানিয়েছেন ইউপি মেম্বার আব্দুল করিম। তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক চালক ও হেলপার পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেন এবং আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গৌরনদী হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট মো. মাহবুব উজ্জল জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটক করতে অভিযান চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493