পটুয়াখালীতে মাদক সেবী ও ব্যবসায়ীদের সাথে ডিআইজি’র মতবিনিময়

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০১৯, ০৯:৩৭
  • 806 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০১৯, ০৯:৩৭
  • 806 বার পঠিত
পটুয়াখালীতে মাদক সেবী ও ব্যবসায়ীদের সাথে ডিআইজি’র মতবিনিময়

পটুয়াখালী প্রতিনিধিঃ বরিশালের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেছেন, নিজের সদিচ্ছা ছাড়া উন্নত জীবন গড়া সম্ভব নয়। উন্নত জীবন গড়তে ইচ্ছা শক্তিই বড় মাধ্যম।
তিনি বুধবার দুপুর ১২টায় পটুয়াখালী পুলিশ লাইন্স মিলনায়তনে আত্মসমর্পনকারী মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, সরকার মাদক নির্মূলে বদ্ধপরিকর। এ লক্ষ্যকে সামনে রেখে মাদক সেবী ও মাদক ব্যবসায়দেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে মূল স্রোতে আনার জন্য পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থাসমূহ বিভিন্ন পন্থায় কাজ করছে। এ ধারাবাহিকতায় পটুয়াখালী জেলায় মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য আত্মসমর্পনকারীদের পুর্নবাসনের জন্য পুলিশ বিভাগ কারিগরী প্রশিক্ষনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। এ কর্মসূচীতে সাড়া দিয়ে নিজ উদ্যোগে অংশগ্রহন করে আত্মসমর্পনকারী মাদক সেবী ও ব্যবসায়ীরা উন্নত জীবন গড়তে পারে।
পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এর সভাপতিত্ব ও সহকারী পুলিশ সুপার (সদর) শেখ বেল্লাল সঞ্চালনায় মতবিনময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শীলা রানী দাস, টিটিসি’র অধ্যক্ষ মোঃ মইনুদ্দিন। সভায় জেলা পর্যায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাবৃন্দ, সকল থানার ইনচার্জবৃন্দ, সাংবাদিক ও দুই শতাধিক আত্মসমর্পনকারী মাদক সেবী, মাদক ব্যবসায়ী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493