বরিশালে একদিনে শনাক্ত ৩৬১, মৃত্যু ১

  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২২, ০৭:০৪
  • 621 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২২, ০৭:০৪
  • 621 বার পঠিত
বরিশালে একদিনে শনাক্ত ৩৬১, মৃত্যু ১

২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬১ জন। এ সময়ে বরগুনা জেলায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৫ জন। আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৭ দশমিক ৮৭ শতাংশ।
বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলাভিত্তিক তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১৩৪ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১৬৫ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩৫৬ জন। মোট মারা গেছেন ২৩০ জন।

পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৩৩ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছে ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ১২৭ জন। ভোলায় নতুন ৫০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১১৯ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯১ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৭ জন।

পিরোজপুরে নতুন ৫৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৬৮ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ২১৯ জন। এছাড়া বরগুনায় নতুন ২৯ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৯৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪৭ জন।

ঝালকাঠিতে নতুন ৫০ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩০ জন। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৬১ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে নতুন করে কেউ ভর্তি হননি। হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৬ জনের করোনা পজিটিভ, ৮ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

২৪ ঘণ্টায় ১৯৮ নমুনা আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এরমধ্যে ৭৫ জন পজিটিভ ও ১২৩ জন নেগেটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৭ দশমিক ৮৭ শতাংশ। এর আগের আট দিনে শনাক্তের হার ছিল মঙ্গলবার (২৫ জানুয়ারি) ৪১.৯৭ শতাংশ, সোমবার ৪৮.০৭ শতাংশ, রোববার ৩৬.২০ শতাংশ, শনিবার ৩২.০৮ শতাংশ, শুক্রবার ৪৩.৩৯ শতাংশ, বৃহস্পতিবার ৩২.০৮ শতাংশ, বুধবার ২৪.৫৪ শতাংশ, মঙ্গলবার ২৬.৩৮ শতাংশ।

বরিশাল বিভাগের পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে ২০২২ সালের ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৭ হাজার ২৯৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮১ জন এবং সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৮৮৭ জন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493