ক্ষতিগ্রস্থ সেই তরমুজ ক্ষেত পরিদর্শন করলেন তদন্ত কমিটি

  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২২, ০৭:০৬
  • 661 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২২, ০৭:০৬
  • 661 বার পঠিত
ক্ষতিগ্রস্থ সেই তরমুজ ক্ষেত পরিদর্শন করলেন তদন্ত কমিটি

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ সেই কৃষকের তরমুজ ক্ষেত পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের দুই সদস্য বিশিষ্ট কমিটি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নে পশ্চিম চাপলী গ্রামের ওই ক্ষেত পরিদর্শন করেন তারা। এ সময় স্থানীয় বনবিভাগের কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এর আগে গত ১৯ জানুয়ারি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা এই ক্ষেত পরিদর্শন করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার সরকার সাংবাদিকদের জানান, পানি উন্নয়ন বোর্ডের তদন্ত কমিটির সদস্য হিসেবে আমরা দু’জন এখানে তরমুজ খেত পরিদর্শন করতে এসেছি। এখানে স্থানীয় প্রত্যক্ষদর্শী, বনবিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের সবাই রয়েছেন। তদন্ত চলমান রয়েছে। সবকিছু যাচাই করে এ সম্পর্কে আমরা জানাতে পারবো।
উল্লেখ্য প্রায় ২ মাস আগে পানি উন্নয়ন বোর্ড এবং বনবিভাগের কর্মকর্তাদের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে উপজেলার ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামের বন্যা নিয়ন্ত্রন বাধেঁর ঢালে ১৫ হাজার তরমুজ গাছ রোপন করেন কৃষক দেলোয়ার খলিফা। কিন্তু গত ১৬ জানুয়ারী সকালে হঠাৎ দেলোয়ারের ১০ হাজার তরমুজ চারা উপরে ফেলেন পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বেড়িবাঁধ রক্ষা প্রকল্পের মাঠ প্রকৌশলী মনিরুল ইসলাম। ওই কর্মকর্তার হাত-পা ধরে তিনি তাকে ফেরাতে না পেরে কান্নায় ভেঙে পরেন। এমনটাই জানান কৃষক দেলোয়ার।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493