দৌলতখানে সেনাসদস্যকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২২, ০৭:১০
  • 725 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২২, ০৭:১০
  • 725 বার পঠিত
দৌলতখানে সেনাসদস্যকে পিটিয়ে হত্যা

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলার দৌলতখানে আব্দুল খালেক (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরশুভী মাদ্রাসা সংলগ্ন মুনাফ পাটোয়ারি বাড়ির মৃত
মুনাফ পাটোয়ারির ছেলে। স্থানীয়রা জানান, একই বাড়ির মোফাজ্জল গংদের সাথে সেনাসদস্যের পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েকমাস আগে উভয়ের মধ্যে মারধরের ঘটনাও ঘটেছে। নিহত সেনা সদস্যের মা মরিয়ম বেগম জানান, তার ছেলে কয়েক দিন আগে বাড়িতে আসে। আজ সকালে তিনি বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হোন। তিনি দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় এসে পৌঁছলে জমি সংক্রান্ত বিরোধের জেরে, মোফাজ্জল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের পথ রোধ করে তার উপর এলোপাতাড়ি হামলা করা হয়। এসময় তিনি গুরতর আহত হলে বাড়িতে আনা হয়। পরে আহত অবস্থায় তাকে বাড়ি থেকে দৌলতখান উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয় দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সেনাসদস্যের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493