অর্ধকোটি টাকার মালামালসহ পায়রা নদীতে ট্রলারডুবি

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২২, ০৬:৩৯
  • 682 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২২, ০৬:৩৯
  • 682 বার পঠিত
অর্ধকোটি টাকার মালামালসহ পায়রা নদীতে ট্রলারডুবি

বরগুনার তালতলী উপজেলায় পায়রা নদীতে অর্ধকোটি টাকার মুদি মালামাল নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কবিরাজপাড়া এলাকার জামাল মাঝির একটি ট্রলার ডুবে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী বাজারের স্থানীয় মুদি মহাজনরা ওই ট্রলারে প্রতি সপ্তাহের শনিবার বরগুনা থেকে মালামাল নিয়ে আসেন। প্রতি সপ্তাহের মতোই উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া এলাকার জামাল মাঝির অনুপস্থিতিতে ট্রলারটি তার ছেলে চালাতেন।

শনিবার মালবোঝাই করে বরগুনা থেকে ট্রলারটি ছেড়ে তালতলী বাজারের বগীরদোনা খালে প্রবেশ করছিল। এ সময় খালের মুখে চরের সঙ্গে ধাক্কা লাগে। এতে পায়রা নদীর স্রোতের তোরে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে তালতলী বাজার ও কবিরাজপাড়া বাজারের ১৭ ব্যবসায়ীর প্রায় অর্ধকোটি টাকার মালামাল ছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

ট্রলারের মালিক মাঝি জামালের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

তালতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493