জাতীয় সরকার গঠনের আহবান চরমোনাই পীরের

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২২, ০৬:৪৪
  • 626 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২২, ০৬:৪৪
  • 626 বার পঠিত
জাতীয় সরকার গঠনের আহবান চরমোনাই পীরের

রাজনৈতিক দলগুলোর দাবি মেনে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর দাবি মেনে নিয়ে নতুন ইসি গঠনে সার্চ কমিটি কতটুকু জনগণের আশা পূরণ করতে পারবে? সার্চ কমিটির সিংহভাগ সদস্য নিরপেক্ষ নন। এ ধরণের সার্চ কমিটি জনপ্রত্যাশা কতটুকু পূরণ করবে তা নিয়ে জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি হয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের পুনঃআস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে না। নির্বাচনের প্রতি জনগণের আগ্রহ তৈরি করতে এবং রাজনৈতিক দলগুলোর আস্থা ফেরানোর মত কোন উদ্যোগ না থাকাই ইসি গঠন আইনের সবচেয়ে বড় দুর্বলতা।

তিনি বলেন, প্রশাসনের প্রতি কমিশনের নির্ভরতা কমানো, নির্বাচনকালীন সময়ে সরকার-প্রশাসন এবং নির্বাচন কমিশন সমন্বয়ের বিধিমালা ইত্যাদি বিষয়ে আইনে কোন সুস্পষ্ট নির্দেশনা নেই। গঠিত সার্চ কমিটিতে এমন একজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে, যিনি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন নিয়েছেন, তারপরও নিজেকে নিরপেক্ষ দাবি করছেন।

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন সরকার, কমিশন নয়।
কারণ দলীয় সরকারের অধীন কোনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, হবেও না, এটি প্রমাণিত। আর চলমান রাজনৈতিক সঙ্কট দূর করতে হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। চলমান সঙ্কট দূর করতে রাজনৈতিক দলগুলোর মতামত প্রাধান্য দিয়ে নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে একটি কার্যকর সংলাপ এখন সময়ের অনিবার্য দাবি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493