২০ সপ্তাহের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২২, ০৬:৪৬
  • 616 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২২, ০৬:৪৬
  • 616 বার পঠিত
২০ সপ্তাহের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

দেশে করোনার সংক্রমণে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। গত ২০ সপ্তাহের মধ্যে এটি এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর ৪৩ জনের মৃত্যু হয়েছিল।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা চার দিন করোনা শনাক্তের সংখ্যা ১০ হাজারের নিচে থাকল। এর আগে গতকাল ৮ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। করোনায় মৃত্যু হয়েছিল ২৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২১ দশমিক শূন্য ৭ শতাংশ। এ নিয়ে গত চার দিন পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৫ শতাংশের নিচে থাকল।

দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। ৬ জানুয়ারি দৈনিক রোগী শনাক্ত হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরে ছিল।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ১৬ জনই ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগের ৬ জন, খুলনা ও রাজশাহীর ৫ জন করে, সিলেটের ৩, ময়মনসিংহের ২ এবং রংপুরের ১ জন মারা গেছেন। বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।

শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষেরই মৃত্যু হচ্ছে করোনায়। তবে বয়স্ক ও হৃদ্‌রোগ, কিডনি রোগ, ডায়াবেটিসসহ অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিদের করোনায় মৃত্যুঝুঁকি বেশি। দেশে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৫৬ শতাংশের বয়স ছিল ৬০ বছরের বেশি।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬২৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৫০৭ জন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493