পিরোজপুরে করোনার টিকা দিতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৪

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২২, ০৬:২১
  • 692 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২২, ০৬:২১
  • 692 বার পঠিত
পিরোজপুরে করোনার টিকা দিতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৪

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের কাউখালীতে করোনার টিকা দিতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা সদরের ষ্টিমার ঘাট এলাকায়।

জানা গেছে, ওই দিন উপজেলা সদরের সরকারী বালক মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের কাজ চলছিলো। সেখানে টিকা নিতে যায় উপজেলার হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটিয়ে আহত করে সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরন চন্দ্র রায় জানান, ওই দিন সকালে শিক্ষার্থীদের টিকা প্রদনের কেন্দ্র হিসাবে নির্ধারিত উপজেলা সদরের বালক মাধ্যমিক বিদ্যালয়ে তার ছাত্ররা যায়। তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশেই অন্য একটি বিদ্যালয়ের ছাত্রীদের লাইন ছিলো। এ জন্য এক ছাত্র টিকা নিয়ে বের হওয়ার সময় যাতে ঐ ছাত্রীদের গায়ে কোন ধরনের টাচ না লাগে তা এড়াতে গিয়ে বালক মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রের গায়ে টাচ লাগে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের কয়েক ছাত্রকে মারধর করে বালক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা। বিষয়টি তাদের বিদ্যালয়ের শিক্ষকদের জানালে, পরবর্তী কোন ধরনের সংঘর্ষ এড়াতে ওই বিদ্যালয়ের এক শিক্ষক আমার ছাত্রদের এগিয়ে দেন। কিন্তু তার পরও বালক বিদ্যালয়ের ছাত্ররা স্থানীয় স্টিমার ঘাট এসে আমার ছাত্রদের উপর হামলা করে।

এ সময় হামলায় নবম শ্রেণীর ছাত্র মো. সিয়াম হোসেন, এসএসসি পরীক্ষার্থী সাকিল আহম্মেদ, দশম শ্রেণীর ছাত্র শিবলী হাওলাদার, নবম শ্রেণীল ছাত্র সিফাত হোসেন গুরুতর আহত হয়।

কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন জানান, এ ঘটনায় ২ হামলাকারীকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493