বরগুনায় কলেজছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২২, ০৫:৫১
  • 684 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২২, ০৫:৫১
  • 684 বার পঠিত
বরগুনায় কলেজছাত্রীর আত্মহত্যা

বরগুনা প্রতিনিধি / বরগুনার তালতলীতে রুমা (১৮) নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার শিকারীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এসময় তার লেখা একটি চিঠি উদ্ধার করা হয়েছে। এদিকে, ঘটনার পর থেকে নিহতের প্রেমিক কাইউম পলাতক রয়েছে।
মৃত রুমা তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও শিকারীপাড়া এলাকার আলাউদ্দিন মোল্লার মেয়ে। তার প্রেমিক কাইউম একই এলাকার হাফিজুর হাওলাদারের ছেলে এবং বরিশালের একটি কলেজের ছাত্র।

চিঠিতে ওই শিক্ষার্থী উল্লেখ করেছেন, ‘আমার মুত্যুর জন্য কেউ দায়ী নয়। বাবা ও মা তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি কাইউমকে ভালোবাসি, আমাদের প্রেম খাঁটি ছিলো। শুধু একদিন বাজার থেকে গাড়িতে করে বাড়িতে যাওয়ার সময় আমি কাইউমের হাত ধরেছি। এছাড়া আমাদের ভেতরে আর কোনো সম্পর্ক হয়নি। ভালো থেকো বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি।’

নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতোই কলেজ শিক্ষক আবদুল রহমানের কাছে প্রাইভেট পড়ে সকাল ১০টায় বাড়িতে যায় রুমা। এরপর বাবা আলাউদ্দিন মোল্লার সঙ্গে সকালের খাওয়া শেষ করেন। পরে তার বাবা-মা মাঠে ধান শুকাতে যায়। কিছুক্ষণ পর তারা বাড়িতে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখে মেয়েকে ডাকাডাকি করেন। এসময় সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পায় মেয়ে ঝুলন্ত অবস্থায় আছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রুমার লাশ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে আলাউদ্দিন মোল্লা বলেন, আমার মেয়ে সকাল সাড়ে ১০টা থেকে ১২টার মধ্যে যেকোনো সময় প্রথমে বিষ পান করেছে। পরে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।

তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে বরগুনা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রির্পোট হাতে এলে পরবর্তীতে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493