স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খুলে দিলে সমস্যা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২২, ০৬:০২
  • 689 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২২, ০৬:০২
  • 689 বার পঠিত
স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খুলে দিলে সমস্যা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন করোনার সংক্রমণ কমে আসছে। গতকাল শুক্রবার পর্যন্ত সারা দেশে করোনা সংক্রমণ ১৫ শতাংশ ছিল, যদিও মৃত্যুহার বেশি ছিল। যেহেতু করোনা কমে আসছে, সেহেতু সামনে স্কুল-কলেজ খুলে দিলে সমস্যা হবে না।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদরে গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এই মুহূর্তে আশার কথা হলো স্কুল–কলেজের প্রায় সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়ে গেছে। কলেজের প্রায় ২৮ লাখ শিক্ষার্থী বুস্টার ডোজ নিয়েছেন। স্বাস্থ্যবিধি মানা হলে স্কুল-কলেজ খুলে দিলে সমস্যা হবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সরকার ও শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে থাকে। আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিয়ে থাকি। ২১ ফেব্রুয়ারির পর স্কুল–কলেজ খুলে দেওয়া হতে পারে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। তবে আমাদের পরামর্শ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে যেন স্কুল–কলেজ খোলা হয়। এ ছাড়া যেসব শিক্ষার্থী টিকা নেয়নি, তারা যেন টিকা নিয়ে নেয়।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘করোনায় অনেক ছেলেমেয়ে স্কুল-কলেজে লেখাপড়া করতে পারেনি। বিশ্বে অনেক স্কুল খুলে দেওয়া হয়েছে। সেখানে ক্লাস চলছে। স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়ে আমাদের অনুমতি থাকবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493