আইপিএল নিলাম : সাকিবকে কিনল না কোনো দল

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২২, ০৬:০৮
  • 670 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২২, ০৬:০৮
  • 670 বার পঠিত
আইপিএল নিলাম : সাকিবকে কিনল না কোনো দল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম শুরু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে ভারতের বেঙ্গালুরুতে শুরু হওয়া এই নিলাম চলবে রবিবারও। শিখর ধাওয়ানকে দিয়ে শুরু হয় এবারের নিলাম।

আট কোটি ২৫ লাখ রুপিতে ধাওয়ানকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস।
৫ কোটি রুপিতে রবিচন্দ্রন অশ্বিনকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদের সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ছয় কোটি ২৫ লাখ রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামি ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। ১২ কোটি ২৫ লাখ রুপিতে তাঁকে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইয়ার গত মৌসুমে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

বাংলাদেশের সাকিব আল হাসান অবিক্রীত রয়ে গেছেন। নিলামে তাঁর নাম ওঠার পর এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো দলই। কলকাতা দলে ভিড়িয়েছে গত কয়েক মৌসুমে তাদের হয়ে খেলা প্যাট কামিন্সকে। অজি ক্রিকেটারের দাম উঠেছে সাত কোটি ২৫ লাখ রুপি।

সাকিব ছাড়াও এবারের নিলামে নাম রয়েছে আরো চার বাংলাদেশি ক্রিকেটারের। তাঁরা হলেন মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493