ভালবাসা দিবসে বানারীপাড়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২২, ০৬:৫৮
  • 608 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২২, ০৬:৫৮
  • 608 বার পঠিত
ভালবাসা দিবসে বানারীপাড়ায়  মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বরিশালের বানারীপাড়ায় ১০ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ে এমএ লতিফ বহুমুখী আলীম মাদ্রাসাছাত্রীকে সোমবার রাতে একা ঘরে পেয়ে পার্শ্ববর্তী শুক্কুর আলী হাওলাদারের ছেলে হৃদয় ধর্ষণ করে। সংশ্লিষ্ট থানা পুলিশ এই ঘটনায় বিশোর্ধ্ব হৃদয়কে গ্রেপ্তার করাসহ একটি মামলা গ্রহণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি সোমবার বিশ্ব ভালোবাসা দিবসে রাত সাড়ে ৮টার দিকে বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাদ্রাসাছাত্রীর জ্বরাক্রান্ত মা বাজারে ওষুধ ও বাবা ফল কিনতে যাওয়ায় যান। এসময় তাকে ঘরে একা পেয়ে পার্শ্ববর্তী হৃদয় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে মাদ্রাসাছাত্রীর বাবা ইদ্রিস হাওলাদার বাদী হয়ে ওই রাতেই থানায় একটি অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করাসহ মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওসিসিতে প্রেরণ করে।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ধর্ষণ মামলা গ্রহণ পরবর্তী ১৫ ফেব্রুয়ারি অভিযুক্ত যুবককে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493