মঙ্গলবার থেকে উঠে যাচ্ছে বিধিনিষেধ

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২২, ০৭:০৩
  • 692 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২২, ০৭:০৩
  • 692 বার পঠিত
মঙ্গলবার থেকে উঠে যাচ্ছে বিধিনিষেধ

দেশে করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার পর সংক্রমণ বাড়তে থাকায় ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ১০ জানুয়ারি শুরু হওয়া এই বিধিনিষেধ প্রায় দেড় মাস পরে উঠে যাচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে।

আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বিধিনিষেধ উঠে গেলেও সর্বস্তরে মাস্ক পরা বাধ্যতামূলকই থাকছে। যেকোনো সভা-সেমিনার কিংবা সামাজিক অনুষ্ঠানে অবশ্যই মাস্ক পরতে হবে।

মন্ত্রিসভার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘বিধিনিষেধ উঠে যাচ্ছে বলে সবাই যেন রিল্যাক্স মনে না করেন, সচেতন থাকেন। সর্বস্তরের মানুষকে সচেতন থাকার বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা) খুলে যাচ্ছে, আর ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ও খুলছে। ২২ ফেব্রুয়ারি থেকে বিধিনিষেধের সময়সীমা আর বাড়ছে না। তবে শিক্ষাপ্রতিষ্ঠানসহ যেকোনো সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে অবশ্যই মাস্ক পরতে হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493