মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরলেন সাত জেলে

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২২, ০৭:১৫
  • 658 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২২, ০৭:১৫
  • 658 বার পঠিত
মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরলেন সাত জেলে

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদী থেকে অপহৃত সাত জেলেকে ২৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে হাতিয়ার চর আতাউরে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে হাতিয়ার কোস্ট গার্ড লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে জেলেদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে। তবে কোনো জলদস্যুকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে অপহৃত জেলেদের আড়তদার ও সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলিউল্লা কাজল দাবি করেন, মুক্তিপণের বিনিময় জেলেদের মুক্ত করা হয়েছে।
তিনি জানান, মুক্তিপণের দুই লাখ দুই হাজার টাকা জলদস্যুদের পাঁচটি বিকাশ অ্যাকাউন্টে দেওয়ার পর জলদস্যুরা অপহৃত জেলেদের মুক্তি দেয়।
নোয়াখালী জেলার হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম লিখিত বক্তব্যে জানান, কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার হওয়া জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার ভোর ৬টার দিকে মনপুরা উপজেলার চরপিয়ালসংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকারের সময় হাতিয়ার জলদস্যু বাহিনী সাতটি মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে একটি ট্রলারসহ সাত জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা আড়ত মালিকের কাছে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581