ট্রলার ডুবির পর এবার চরমোনাই মাহফিলগামী বাস উল্টে চালক নিহত

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২২, ০৬:৪৪
  • 580 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২২, ০৬:৪৪
  • 580 বার পঠিত
ট্রলার ডুবির পর এবার চরমোনাই মাহফিলগামী বাস উল্টে চালক নিহত

চরমোনাই মাহফিলে যোগ দিতে আসা ট্রলার ডুবির পর এবার বাস দুর্ঘটনায় চালক নিহত হয়েছে। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর চাঁদপুর রেলগেট এলাকায় মাহফিলগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বাসের আরও ৮ যাত্রী আহত হয়েছেন। আহতদেৃর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবার বাড়ি পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থানে।
নিহত চালক নাজমুল (৩৫) রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার সিংড়া গ্রামে। রাব্বি নামের বাসটি পাবনা থেকে বরিশালের চরমোনাই পীরের মাহফিলে যাচ্ছিল। বুধবার রাত ১০টার দিকে পাবনা সদর থেকে বাসটি বরিশালের উদ্দেশে ছেড়ে আসে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, ধারণা করা হচ্ছে বাসের চালক ঘুমিয়ে পড়েছিল। তখন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির চালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493