বরিশালে ছেলের মৃত্যুর শোকে মায়ের আত্মহনন

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২২, ০৬:৪৫
  • 581 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২২, ০৬:৪৫
  • 581 বার পঠিত
বরিশালে ছেলের মৃত্যুর শোকে মায়ের আত্মহনন

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ছেলের শোক সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে মা সীমা হালদার (৩৫) আত্মহত্যা করেছেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৃত সীমা হালদার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের প্রশান্ত হালদারের স্ত্রী। তার প্রিতী হালদার নামে চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

সীমার স্বামী প্রশান্ত হালদার জানান, গত বছর এক সড়ক দুর্ঘটনায় তাদের ১১ বছর বয়সী ছেলে প্রতাপ হালদার নিহত হয়। ছেলের শোকে এরপর থেকেই সীমা এলোমেলো কথা বলতে শুরু করেন। সম্প্রতি সীমার একটি অপারেশন হয়, এরপর আরও বেশি ভেঙ্গে পড়েন সীমা।

তিনি বলেন, শুক্রবার বিকেলে আমি একটি অনুষ্ঠানে যাই। সন্ধ্যার দিকে আমার বৃদ্ধ বাবা প্রথম হালদার শিশু কন্যার কান্না শুনে ঘরের ভেতর যান। তিনি সীমাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। এ সময় বাড়ির লোকজন উপস্থিত হয়ে আগৈলঝাড়া থানা পুলিশে খবর দেন।

পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সীমার সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানান আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম।

শনিবার সকালে সীমার মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493