পিরোজপুরে গণটিকার লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২২, ০৬:৪৮
  • 673 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২২, ০৬:৪৮
  • 673 বার পঠিত
পিরোজপুরে গণটিকার লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় গণটিকা নিতে এসে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ সারাদেশে করোনা সংক্রমণ প্রতিরোধে একদিনে এক কোটি কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি পালন বা গণটিকা দেওয়া হচ্ছে। যে কারণে পিরোজপুর জেলার ২১৬টি টিকাকেন্দ্র নির্দিষ্ট করা হয়। এর মধ্যে স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘাতে জড়ান কয়েকজন যুবক। মারামারি থামাতে চেষ্টা করেন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।

টিকা প্রত্যাশীদের অনেকেই জানান, টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকার কথা থাকলেও কয়েকজন চৌকিদার বা গ্রাম পুলিশ ছাড়া কাউকে দেখা যায়নি।

জানতে চাইলে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবির হোসেন বলেন, টিকা নিতে এসে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সামান্য সংঘর্ষ তৈরি হয়েছিল। তবে পুলিশ সঙ্গে সঙ্গে বিষয়টি সমাধান করে ফেলেছে।

জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইফসুফ জাকী জানান, পিরোজপুর জেলায় মোট ২১৬টি টিকাকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। টিকাকেন্দ্রগুলোতে প্রায় ৭০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন। এছাড়া কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। তারা কাজ করছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493