কলাপাড়ায় দূর্যোগ মোকাবেলায় মাঠ মহড়া

  • আপডেট টাইম : মার্চ ০১ ২০২২, ০৬:২৪
  • 697 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০১ ২০২২, ০৬:২৪
  • 697 বার পঠিত
কলাপাড়ায় দূর্যোগ মোকাবেলায় মাঠ মহড়া

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় সচেতনতা মূলক দূর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার শেষ বিকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের দক্ষিন চাকামইয়া গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। বে-সরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ’র উদ্যোগে উপজেলা সিপিপি স্বেচ্ছা সেবকরা এতে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিপিপি’র উপ-পরিচালক মো.আসাদুজ্জামান খান। এছাড়া উপজেলা সিপিপি’র টিম লীডার আব্দুল মোতালেব ফকির, বে-সরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ’র ‘জনগোষ্ঠির উদ্যোগে দূর্যোগ ঝুঁকি হ্রাস’ প্রকল্প ব্যবস্থাপক মো.শাকিল আহম্মেদ, ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো.মকবুল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দূর্যোগ মহড়া শেষে অংশগ্রহনকারীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
বে-সরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ’র সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের আন্ধারমানিক নদীর তীরবর্তী গুচ্ছ গ্রামের অসচেতন মানুষদের সচেতনতার লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। ওই গ্রামের মানুষ প্রত্যক্ষ করেছে দূর্যোগের আগে এবং পরে কী কী করতে হবে। তবে বিদ্যালয়ের মাঠের চার পাশে মহড়া দেখতে গ্রামীন নারী-পুরুষের ভিড় ছিলো চেখে পড়ার মতো।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493