নানা আয়োজনে বরিশালে জেলা প্রশাসনের ঐতিহাসিক ৭ই মার্চ পালন

  • আপডেট টাইম : মার্চ ০৭ ২০২২, ০৬:৩৯
  • 594 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৭ ২০২২, ০৬:৩৯
  • 594 বার পঠিত
নানা আয়োজনে বরিশালে জেলা প্রশাসনের  ঐতিহাসিক ৭ই মার্চ পালন

ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান এর নেতৃত্বে জেলা প্রশাসনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২২ উপলক্ষ্যে অলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এস এম আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রলয় চিসিম, অধ্যক্ষ সরকারি বরিশাল কলেজ মোঃ আব্বাস উদ্দিন খান, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলা শাখা এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিকসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে বিভিন্ন বিষয়ের উপর পুরস্কার বিতরণ করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493