বরগুনায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

  • আপডেট টাইম : মার্চ ০৭ ২০২২, ০৬:৪৫
  • 634 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৭ ২০২২, ০৬:৪৫
  • 634 বার পঠিত
বরগুনায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পথচারী মা ও ছেলে নিহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নূরজাহান বেগম (৪০) ও তাঁর ছেলে মো. রাকিব (১৬)।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আজ সকালে মা নূরজাহান বেগম তাঁর ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে হেঁটে খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ভাই কুদ্দুস পাহলানের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে মা-ছেলে পৌঁছালে একটি ট্রাক ও পিকআপ ভ্যান ওভারটেক করার সময় তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানটিকে জব্দ করে। পরে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমতলী থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493