সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ভাই বাবর গ্রেপ্তার

  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২২, ০৬:৩৩
  • 582 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২২, ০৬:৩৩
  • 582 বার পঠিত
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ভাই বাবর গ্রেপ্তার

২ হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুরের আলোচিত সংসদ সদস্য ও সাবেক এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোটভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খন্দকার মোহতেসাম হোসেন বাবর ফরিদপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন।
আজ সকালে এ তথ্য জানিয়েছেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা। তিনি বলেছেন, গত রাতে রাজধানীর একটি এলাকা থেকে খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে আজ বেলা আড়াইটায় ফরিদপুরের কোতয়ালী থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবে পুলিশ।

উল্লেখ্য, ২০২১ সালের ৩রা মার্চ দুই হাজার কোটি টাকা পাচার মামলায় বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সিআইডি পুলিশ। ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।

এ মামলার অপর আসামিরা হলেন- মন্ত্রীর এপিএস এএইচএম ফুয়াদ, খন্দকার নাজমুল ইসলাম লেভী, আশিকুর রহমান ফারহান, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী দিদার ও তারিকুল ইসলাম নাসিম।।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493