সাকিবকে ৩০শে এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেটে বিশ্রাম দিলো বিসিবি

  • আপডেট টাইম : মার্চ ০৯ ২০২২, ০৬:৪৪
  • 604 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৯ ২০২২, ০৬:৪৪
  • 604 বার পঠিত
সাকিবকে ৩০শে এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেটে বিশ্রাম দিলো বিসিবি

সাকিব আল হাসানকে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেটে বিশ্রাম দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম চেয়েছিলেন সাকিব আল হাসান। সে ব্যাপারে সিদ্ধান্ত নিতেই আজ বিকালে ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কার্যালয়ে সভায় বসেছিলেন বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। সভায় সাকিব আল হাসানকে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই সাকিব সব সংস্করণের ক্রিকেটেই খেলুক। কিন্তু সে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছে। তাকে চাপ দেয়া ঠিক হবে না। সে কথা বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, আগামীকাল রাতে সাকিব দুবাই থেকে ঢাকা ফেরার পর পরশু তার সঙ্গে আলোচনায় বসবেন বিসিবির কর্মকর্তারা।
সে আলোচনায় বিসিবি সাকিবের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493