বরিশাল মহানগর বিএনপির ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

  • আপডেট টাইম : মার্চ ১২ ২০২২, ০৭:৫০
  • 573 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১২ ২০২২, ০৭:৫০
  • 573 বার পঠিত
বরিশাল মহানগর বিএনপির ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মহানগর বিএনপির ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নগরের ৩০টি ওয়ার্ড কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। ওয়ার্ড কমিটিগুলোর বেশির ভাগ নেতা সাংগঠনিকভাবে নিষ্ক্রিয়। অনেকে জীবিত নেই। তাই শুক্রবার রাতের সভায় সর্বসম্মতিক্রমে ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মীর জাহিদুল কবির বলেন, আমরা আগামী এক মাসের মধ্যে নগরের ৩০টি ওয়ার্ডে কর্মী সভা করব। প্রত্যেক ওয়ার্ডের কর্মী সভায় সংশ্লিষ্ট ওয়ার্ডের সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটিগুলো গঠনের পর মহানগর বিএনপির সম্মেলন হবে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, আলতাফ মাহমুদ সিকদার, হাবিবুর রহমান টিপু, শাহ আমিনুল ইসলাম, মাকসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও সাইফুল আনাম বিপু।
চলতি বছরের ২১ জানুয়ারি কেন্দ্র থেকে মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক এবং মীর জাহিদুল কবির জাহিদকে সদস্য সচিব করে বরিশাল মহানগর বিএনপির ৪২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493