বরিশালে ভ্যানগাড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসাছাত্রসহ নিহত ২

  • আপডেট টাইম : মার্চ ১৪ ২০২২, ০৬:৪৮
  • 578 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৪ ২০২২, ০৬:৪৮
  • 578 বার পঠিত
বরিশালে ভ্যানগাড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসাছাত্রসহ নিহত ২

বরিশালের হিজলা উপজেলায় ভ্যানগাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসাছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারের পশ্চিম পাশে প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হচ্ছেন- মোটরসাইকেলচালক মহিষখোলা সিনিয়র দাখিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র ও গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাত্তার পলবানের ছেলে ইয়াসিন (১৫) এবং ভ্যানচালক মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া গ্রামের হাসেম হাওলাদারের ছেলে কুদ্দুস (৩০)।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভ্যানগাড়িটি কাউরিয়া বাজার থেকে মুলাদীর উদ্দেশে যাচ্ছিল। কিছুটা পথ অতিক্রম করলে বিপরিত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মাদ্রাসাছাত্র ইয়াসিনের মৃত্যু হয় এবং আহত ভ্যানচালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালকেরও মৃত্যু ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া জানান, উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493