পটকা মাছ খেয়েসন্ধ্যা নদীতে জেলের মৃত্যু, অসুস্থ ১১ জন

  • আপডেট টাইম : মার্চ ১৪ ২০২২, ০৬:৫২
  • 699 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৪ ২০২২, ০৬:৫২
  • 699 বার পঠিত
পটকা মাছ খেয়েসন্ধ্যা নদীতে জেলের মৃত্যু, অসুস্থ ১১ জন

সুন্দরবন থেকে বরিশালে ফেরার সময় পটকা মাছ খেয়ে সুশিল দাস (৫১) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও ১১ জেলে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের কাউখালী সংলগ্ন সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত সুশিল দাসের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার কদমবাড়ি এলাকায়। অসুস্থ হওয়া জেলেদেরও বাড়ি বরিশালে।

পটকা মাছ খেয়ে অসুস্থ জেলে সমির দাস জানান, তারা ২৫ জনের একটি দল পৃথক দুটি নৌকায় সুন্দরবন থেকে মাছ ধরে বরিশাল ফিরছিলেন। দুপুরে তাদের ট্রলারে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে হাসপাতালে নেওয়ার পথে সুশিল দাসের মৃত্যু হয়।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মামুন হাসান বলেন, দুপুরে পটকা মাছ খেয়ে অসুস্থ ১২ জনকে একইসঙ্গে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সুশিল দাসসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। তবে কিছুসময় পর সুশিল দাসকে মৃত অবস্থায় কাউখালী হাসপাতালে ফেরত নিয়ে আসা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493