বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামীকাল

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ০৪:৩৫
  • 810 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ০৪:৩৫
  • 810 বার পঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামীকাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে  শুক্রবার (২৭ ডিসেম্বর)। ইতোমধ্যে ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের উপপরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল রুমী আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিট, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিট এবং ২৮ ডিসেম্বর শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবছর রেকর্ড সংখ্যক আবেদন করেছে ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী। ‘ক’ ইউনিট (বিজ্ঞান অনুষদে) আবেদন করেছেন ২০ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ৩৬ জন শিক্ষার্থী।খ’ ইউনিটে ১০ হাজার ১০৬টি প্রতি আসনের বিপরীতে ১৮জন। ‘গ’ ইউনিটে ৬ হাজার ১২টি প্রতি আসনের বিপরীতে ২১ জন শিক্ষার্থী এবং বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করেছেন ১৩ হাজার ২৭১ শিক্ষার্থী এবং প্রতি আসনের বিপরীতে ৫১ জন।
‘ক’ ‘খ’ ও ‘গ’ ইউনিটের আসন সংখ্যা যথাক্রমে ৫৮০, ৫৬০ এবং ৩০০ টি। সর্বমোট তিনটি ইউনিটে ভর্তি হতে পারবেন ১৪৪০ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়সহ ১৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিট প্লান দেখতে বা যে কোন তথ্যের জন্য ভিজিট করুন www.admission.eis.bu.ac.bd এ। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পূর্বের প্রবেশপত্র দিয়েই পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১৮ ও ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উপাচার্য না থাকায় তা স্থগিত করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493