বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেলো ইতালি, আশা বাঁচিয়ে রাখলো পর্তুগাল

  • আপডেট টাইম : মার্চ ২৪ ২০২২, ২৩:৫১
  • 558 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৪ ২০২২, ২৩:৫১
  • 558 বার পঠিত
বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেলো ইতালি, আশা বাঁচিয়ে রাখলো পর্তুগাল

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের বাচাই পর্ব থেকে ছিটকে গেলো ইতালি। প্লে অফ সেমিফাইনালে উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ হেরে স্বপ্নভঙ্গ হয় চারবারের চ্যাম্পিয়নদের। তবে অন্য ম্যাচে তুরস্কে ৩-১ গোলে উড়িয়ে বিশ্বকাপের আশা জিইয়ে রেখেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
প্লে অফ ফাইনালে পর্তুগাল মুখোমুখি হবে উত্তর মেসিডোনিয়ার। এই ম্যাচে জয়ী দলই পাবে ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্বের টিকিট।
২০১৯ বিশ্বকাপে দর্শক সারিতে থাকা ইতালি দুর্দান্তভাবে ফিরে এসেছিল গত ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে। কিন্তু বিশ্বকাপ বাচাই পর্বে নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করতে না পারায় তাদের খেলতে হয় প্লে অফ। বুধবার ঘরের মাঠে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে নিজেদের হারিয়ে খুঁজেছে রবার্তো মানচিনির দল। ম্যাচের যোগকরা সময়ে ( ৯০+২ মিনিট) গোল করে ইতালিকে তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা উপহার দেন উত্তর মেসিডোনিয়ার আলেকজান্ডার ট্রাইকোভস্কি। আর চোখের জলে বিশ্বকাপের বাচাই পর্ব থেকে বিদায় নেয় আজ্জুরিরা।
পর্তুগাল শুরু থেকেই ছিল দাপুটে।ঘরের মাঠে তুরস্ককে পাত্তাই দেয়নি ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা। ১৫ তম মিনিটে ওটাভিওর গোলে লিড নেয় পর্তুগাল। বিরতির আগ মুহূর্তে তার সহায়তায় ব্যবধান বাড়ান লিভারপুল তারকা ডিয়োগো জোটা। আর যোগকরা সময়ে তৃতীয় গোলটি করেন ম্যাথিয়াস নুনেস। মাঝে ৬৫তম মিনিটে তুরস্কের হয়ে এক গোল শোধ করেন বুরাক ইলমাস।

২৯শে মার্চ বাঁচামরার লড়াইয়ে পর্তুগালের প্রতিপক্ষ উত্তর মেসিডোনিয়া।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493