অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন

  • আপডেট টাইম : মার্চ ২৭ ২০২২, ০৪:০৯
  • 569 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৭ ২০২২, ০৪:০৯
  • 569 বার পঠিত
অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভাঞ্চ-৯ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রবিবার (২৭ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। ১০টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, লঞ্চের দ্বিতীয় তলায় ভিআইপি একটি কেবিন থেকে আগুনের সূত্রপাত। পরবর্তী সময়ে তা তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে যায়। এসময় বিভিন্ন রুমের বিছানাপত্রস বিভিন্ন জিনিস পুড়ে যায়। আগুন এক পর্যায়ে ইঞ্জিন রুমে ছড়িয়ে পড়ে।

রাতে বরিশাল থেকে ছেড়ে আসা লঞ্চটি ঢাকা সদরঘাট এর ৫ নম্বর পল্টুনে রাখা ছিল। সকালে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি বরিশাল থেকে ঢাকার সদরঘাটে এসে পৌঁছায়। সব যাত্রী নেমে যাওয়ায় কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493