সদর গার্লস স্কুলে ওসির মেয়েকে সহপা‌ঠির চড়/মামলা দায়ের

  • আপডেট টাইম : মার্চ ২৯ ২০২২, ২৩:৫৯
  • 542 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৯ ২০২২, ২৩:৫৯
  • 542 বার পঠিত
সদর গার্লস স্কুলে ওসির মেয়েকে সহপা‌ঠির চড়/মামলা দায়ের

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (সদর গার্লস)স্কু‌লে এসএস‌সি পরীক্ষার্থী‌কে তার সহপা‌ঠির চড় মারা‌কে কেন্দ্র ক‌রে থানায় মামলা হ‌য়ে‌ছে। আক্রান্ত ছা‌ত্রির বাবা ব‌রিশাল আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অ‌ভি‌যো‌গে বলা হ‌য়ে‌ছে, মার‌ধো‌রের কার‌ণে তার কন‌্যা মানু‌ষিকভা‌বে বিপর্যস্ত হ‌য়ে প‌ড়ে‌ছে। ত‌বে অ‌ভিযুক্ত ছা‌ত্রি দা‌বি ক‌রে‌ছে, তার মা সম্প‌র্কে অশা‌লিন মন্তব‌্য করায় সে তার সহপা‌ঠি‌কে চড় মে‌রে‌ছে মাত্র।

বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আবিরা সরোয়ার শেফা ও শাবিকুন নাহার শশি। তারা পরস্পরের বন্ধু এবং বিজ্ঞান বিভাগের ছাত্রী। গত ৩০ নভেম্বর সকালে স্কুল ক্যাম্পাসে সংঘাতে লিপ্ত হয় তারা।

শেফা জানান, পূর্ববিরোধের জের ধরে স্কুল ক্যাম্পাসে জুনিয়রদের সামানে তাকে মারধর করে শশি।

এ ঘটনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাকে ডাক্তারও দেখানো হয়। শশি তার ছেলে বন্ধুদের তার (আবিরা) পেছনে লেলিয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।  অ‌ভি‌যো‌গে আরও দা‌বি করা হয় তার মে‌য়ের পিছ‌নে বখা‌টে‌দের লে‌লি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে।

তবে শশি জানান, শেফা তার মায়ের সাথে দুর্ব্যবহার করেছেন। এর কারণ জানতে চাইলে স্কুল ক্যাম্পাসে তাকে প্রথমে আঘাত করে সে।

এ কারণে তিনি তাকে একটি চড় মেরেছেন মাত্র।
শেফার পেছনে বন্ধুদের লেলিয়ে দেয়ার অভিযোগ অস্বীকার করে শশি বলেন, নিজে থেকেই ডেসপারেট শেফা।  

এদিকে, স্কুল ক্যাম্পাসে ৩০ নভেম্বরের এ ঘটনার বিষ‌য়ে২৯ মার্চ ব‌রিশাল কো‌তোয়ালী ম‌ডেল থানায় অভিযোগ করেন তার বাবা জেলার আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ারের স্ত্রী, শেফার মা মোসাঃ মৌসু‌মি। তি‌নি শেফা, শেফার মা এবং তার দুই বনাধুর বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ আ‌নেন। একই দিন ও‌সি স‌রোয়ার স্কু‌লের প্রধান শিক্ষ‌কের কা‌ছে বিচার দা‌বি ক‌রে‌ছেন।

এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন।

কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, মোসাম্মত মৌসুমীর লিখিত অভিযোগ মামলা হিসেবে রুজু হয়েছে। তবে এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493