চলন্ত লঞ্চ থেকে তরুণীর নদীতে ঝাঁপ, অত:পর…

  • আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০২২, ০৭:৪০
  • 614 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০২২, ০৭:৪০
  • 614 বার পঠিত
চলন্ত লঞ্চ থেকে তরুণীর নদীতে ঝাঁপ, অত:পর…

হাতিয়া থেকে রাজধানী ঢাকার উদ্দশে ছেড়ে যাওয়া ফারহান-৩ লঞ্চ থেকে ভোলার মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। শনিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে ভোলা-বরিশাল সীমানা মধ্যবর্তী কালীগঞ্জ মেঘনা নদীর মাঝপথে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে ওই তরুণীর নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

লঞ্চের কেরানি মো. রানা জানান, শনিবার বিকেলে ভোলার তজুমদ্দিন লঞ্চঘাট থেকে একা লঞ্চে উঠে ঢাকার উদ্দেশে ওই তরুণী রওনা দেয়। রাত ১০টার দিকে ভোলা-বরিশাল সীমানা মধ্যবর্তী কালীগঞ্জ মেঘনা নদীতে ওই তরুণী ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে লঞ্চটি ঘুরিয়ে ওই তরুণীকে উদ্ধারের চেষ্টা করা হয়। পরে নদীতে থাকা জেলেরা তরুণীকে উদ্ধার করে লঞ্চে উঠিয়ে দেয়। বর্তমানে ওই তরুণী অসুস্থ হয়ে পড়ায় তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কেরানি রানা আরও জানান, ওই তরুণী মুঠোফোনে কথা বলার একপর্যায়ে হঠাৎ নদীতে ঝাঁপ দেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493