মুলাদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২২, ০৭:৪৭
  • 546 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২২, ০৭:৪৭
  • 546 বার পঠিত
মুলাদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

বরিশালের মুলাদীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গাছুয়া গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। গৃহবধূ মরিয়মের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
২৪ বছর বয়সি মরিয়ম ওই গ্রামের মো. মনিরের স্ত্রী। এই দম্পতির সংসারে দুই সন্তান রয়েছে।
মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
মরিয়মের বোনের ছেলে রবিউল ইসলাম জানান, মঙ্গলবার মনির তার স্ত্রী মরিয়মকে নিয়ে উপজেলার পাতারচর গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর মনির সড়কেই তার স্ত্রীকে বেধড়ক মারধর করে। মরিয়ম জ্ঞান হারালে মনির ফোন করে তাদের জানায়। এরপর বাড়ি থেকে লোকজন মরিয়মকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, মরিয়মের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493