পিরোজপুর/ স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২২, ০৭:৩৩
  • 621 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২২, ০৭:৩৩
  • 621 বার পঠিত
পিরোজপুর/ স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক খান বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মো. কামাল হাওলাদার (৪৫) উপজেলার ফুলঝুড়ি গ্রামের আ. রশিদ হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, যৌতুক দিতে না চাওয়ায় ২০১২ সালের ২২ জুলাই নিজ বাড়িতে শ্বাসরোধে নিজের স্ত্রী শাহীনুর বেগমকে হত্যা করেন কামাল। এ ঘটনায় ওইদিন নিহতের মামা ছগির শরীফ বাদী হয়ে কামালসহ ছয়জনের নাম উল্লেখ করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ওই বছর ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আজ কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493