আল আকসা মসজিদে ইসরায়েল বাহিনীর ফের ‘তাণ্ডব’

  • আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২২, ০৭:৩১
  • 704 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২২, ০৭:৩১
  • 704 বার পঠিত
আল আকসা মসজিদে ইসরায়েল বাহিনীর ফের ‘তাণ্ডব’

আল আকসা মসজিদ প্রাঙ্গণে নতুন করে আক্রমণ চালিয়েছে ইসরায়েলি পুলিশ বাহিনী। এতে অন্তত একজন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনের রেড ক্রসের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের মিডিয়া বৃহস্পতিবার জানিয়েছে, ফজরের আজানের সময় ইসরায়েলি বাহিনী মুসল্লিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। এর জবাবে ফিলিস্তিনের যুবকেরা পাথর নিক্ষেপ করে ও পেট্রোল বোমা ছুড়েছে।

জেরুজালেম থেকে আল জাজিরার সাংবাদিক স্টেফানি ডেক্কার বলেন, ফিলিস্তিনি মুসল্লিদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী স্টান গ্রেনেড, রাবার বুলেট ও পেপার স্প্রে নিক্ষেপ করেছে।

এদিকে আল জাজিরা আরেক প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গাজায় ভূগর্ভস্থে রকেট ইঞ্জিন তৈরি করে এমন স্থানে হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোরের আগে এই হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে তাৎক্ষনিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেন, হামলায় কেন্দ্রীয় গাজার আল-বুরেইজ শরনার্থী শিবিরে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493