আল–আকসায় দেড় লাখ মুসল্লির জুমার নামাজ আদায়

  • আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২২, ০৬:২০
  • 562 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২২, ০৬:২০
  • 562 বার পঠিত
আল–আকসায় দেড় লাখ মুসল্লির জুমার নামাজ আদায়

দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ গত কয়েক দিন ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে। গতকাল শুক্রবার ভোরেও আল-আকসা চত্বরে সংঘর্ষ হয়। এমন উত্তেজনার মধ্যেই সেখানে জুমা নামাজ আদায় করেছেন দেড় লাখ মুসল্লি। জেরুজালেম ইসলামিক ওয়াকফের বরাত দিয়ে আল-জাজিরা এ কথা জানিয়েছে।

গতকাল সকালে ইসরায়েলি বাহিনীর হামলায় রাবার বুলেট, স্টান গ্রেনেড আর টিয়ারশেলে তিন সাংবাদিকসহ ৩১ ফিলিস্তিনি আহত হন। ইসরায়েলি পুলিশ দাবি করেছে, ফিলিস্তিনিদের পাথর ছোড়ার জবাবে এ অভিযান চালানো হয়েছে।
পরে জুমার নামাজের সময়ও আল-আকসা মসজিদ চত্বরে ডোম অব দ্য রকের কাছে অবস্থান নেওয়া মুসল্লিদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

মুসলিমদের পবিত্র রমজান মাসের সঙ্গে ইহুদিদের ‘পাসওভার উৎসবের’ সময় মিলে যাওয়ায় এ বছর উত্তেজনা বেড়েছে। ১৫ এপ্রিল পাসওভারের প্রথম দিন আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫৮ ফিলিস্তিনি আহত হন। গ্রেপ্তার করা হয় ৪০০ ফিলিস্তিনিকে।

গত সপ্তাহে পাসওভারের সময় পুলিশি নিরাপত্তায় সেটলার ইহুদিদের আল-আকসা চত্বরে অনুপ্রবেশ ঘিরে ফিলিস্তিনিদের সঙ্গে প্রায় প্রতিদিনই সংঘর্ষ হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন। অনেককে গ্রেপ্তার করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581