কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে নিহত ৪

  • আপডেট টাইম : মে ০২ ২০২২, ১০:২৬
  • 479 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০২ ২০২২, ১০:২৬
  • 479 বার পঠিত
কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে নিহত ৪

ঈদের আগের দিন কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আজ সোমবার বিকেলে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম চারজন নিহতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন আস্থানগর গ্রামের কাশেম আলী (৫০), লাল্টু মণ্ডল (৩০), রহিম মালিথা (৫০) ও মতিয়ার মণ্ডল (৪০)।

পুলিশ ও স্থানীয় লোকজনের দেওয়া তথ্যমতে, ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেরামত উল্লাহ এবং আওয়ামী লীগ-সমর্থিত সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ফজলুর রহমানের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে কেরামত উল্লাহ ও ফজলু মণ্ডলের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বিকেল পাঁচটার দিকে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

নিহতদের মধ্যে তিনজন ফজলু মণ্ডলের এবং একজন কেরামত উল্লাহর সমর্থক বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493