আওয়ামী লীগ কোথায় ব্যর্থ, প্রশ্ন শেখ হাসিনার

  • আপডেট টাইম : মে ০৭ ২০২২, ০৭:২৬
  • 464 বার পঠিত
  • আপডেট টাইম : মে ০৭ ২০২২, ০৭:২৬
  • 464 বার পঠিত
আওয়ামী লীগ কোথায় ব্যর্থ, প্রশ্ন শেখ হাসিনার

বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তারা আওয়ামী লীগ সরকার উৎখাত করতে চায়। আওয়ামী লীগের অপরাধটা কী? আওয়ামী লীগ কোথায় ব্যর্থ হয়েছে?

শনিবার নিজের সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে বিকেল সাড়ে ৫টায় এ বৈঠক শুরু হয়। করোনাকালের দীর্ঘ আড়াই বছর পর অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ এই বৈঠকে প্রায় সব কেন্দ্রীয় নেতা উপস্থিত রয়েছেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কখনও ভোটে পেছনে ছিল না। ভোটপ্রাপ্তির পারসেন্টেজও বেশি ছিল। কিন্তু নানা ষড়যন্ত্র করে ভোটে পিছিয়ে রাখা হয়েছে। নানা ষড়যন্ত্রের মধ্যেও আওয়ামী লীগ এগিয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই এ দেশের নির্বাচনে প্রহসন ও ভোট কারচুপির কালচার শুরু করেন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। কখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি।

বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য দেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগকে বারবার ভোট দিয়েছে। ভোট দিয়ে টানা তিনবার ক্ষমতায় রেখেছে। এই কারণে এই সরকারের সময় দেশের অনেক উন্নয়ন হয়েছে, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে।

তিনি বলেন, আমরা চাই দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। অনেকেই আছেন, যারা অতিজ্ঞানী হলেও কম বোঝেন। তারা তাকিয়ে থাকেন কখন তারা ক্ষমতায় যেতে পারবেন, বসে থাকেন কখন সিগন্যাল আসবে। তারা বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে বদনাম করেন। যেন বিদেশ থেকে এসে তাদের ক্ষমতায় বসাবে। কিন্তু এখনকার বাংলাদেশ সেটা নয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493