২৫ জুন খুলছে পদ্মা সেতু!

  • আপডেট টাইম : মে ১৪ ২০২২, ০৮:৩৮
  • 510 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৪ ২০২২, ০৮:৩৮
  • 510 বার পঠিত
২৫ জুন খুলছে পদ্মা সেতু!

যান চলাচলের জন্য আগামী মাসেই পদ্মা সেতু খুলে দেয়া হবে বলে জানিয়েছেন, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
শুক্রবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তিযোদ্ধা ভবন ও নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে জুনের ২৫ তারিখে পদ্মা সেতু খুলে দেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে শনিবার সন্ধায় টেলিফোনে সেতু বিভাগের সচিব মনজুর হোসেন জানান, পদ্মা সেতু খুলে দেয়ার বিষয়ে এখনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। জুনের ৩০ তারিখের মধ্যে এই সেতু খুলে দেয়া হবে এমন প্রস্তুতি আমরা নিচ্ছি। এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধনের জন্য সময় দিলে সেদিন থেকে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হবে।
অবশ্য সড়ক ও রেল পথ একই দিন উদ্বোধনের লক্ষ্য থাকলেও এদিন রেল যোগযোগা চালু করা সম্ভব হচ্ছে না। কারণ আগামী জুলাই মাসে লোয়ার ডেক বা সেতুর নিচের অংশ রেল লাইন স্থাপন কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। কারণ কারিগরি সমস্যা সংক্রান্ত সমস্যা থাকায় এখনই তা রেল কর্তৃপক্ষকে হস্তান্তর করা যায়নি।
এ প্রসঙ্গে সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন, সময় চেয়েছি, প্রধানমন্ত্রী সম্মতি দিলে সেদিন পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493