বরিশালে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম : মে ১৪ ২০২২, ০৮:৪০
  • 559 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৪ ২০২২, ০৮:৪০
  • 559 বার পঠিত
বরিশালে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল শহরের সিঅ্যান্ডবি রোড কাজীপাড়া থেকে মিনজার হোসেন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে বিপুলসংখ্যক ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার বেলা ১০টার দিকে মোটরসাইকেলযোগে ইয়াবাগুলো বাকেরগঞ্জে নিয়ে যাওয়ার প্রাক্কালে তাকে গ্রেপ্তার করা হয়। এবং তার শরীরে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এই অভিযানে নেতৃত্ব দেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক এনায়েত হোসেন।
গ্রেপ্তার যুবক বরগুনার বেতাগী থানাধীন বিবিচিনি গ্রামের নুরু উদ্দিন হাওলাদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, গোপন সংবাদ ছিল এক যুবক বিপুলসংখ্যক ইয়াবা বাসযোগে রাজধানী ঢাকা থেকে বরিশালে নিয়ে এসেছে এবং তা পরবর্তীতে বাকেরগঞ্জের পশ্চিম লক্ষীপাশা গ্রামের সাইফুল ইসলাম রনির কাছে পৌছে দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এমন খবরের ভিত্তিতে সহকারি পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে তাদের একটি টিম বেলা ১০টার দিকে সিঅ্যান্ডবি রোডে কাজীপাড়া এলাকায় চেকপোস্ট বসায়। এসময় মিনজার হোসেন মোটরসাইকেলযোগে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। এবং পরক্ষণে তার শরীরে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে- ইয়াবাগুলো রাজধানী ঢাকা থেকে নিয়ে এসেছে এবং এগুলো বাকেরগঞ্জের লক্ষীপাশা গ্রামের কায়সার আলীর পুত্র সাইফুল ইসলাম রনির কাছে পৌছানোর কথা ছিল।
অভিযান পরিচালনাকারী বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক এনায়েত হোসেন জানান, সাইফুল ইসলাম রনি মাদকের চিহ্নিত একজন ডিলার। তাকেসহ গ্রেপ্তার মিনজার হোসেনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493