পদ্মা সেতুর টোল নির্ধারণ: প্রাইভেট কার ৭৫০, বড় বাস ২৪০০ , সাইকেল ১০০

  • আপডেট টাইম : মে ১৭ ২০২২, ০৫:০০
  • 556 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৭ ২০২২, ০৫:০০
  • 556 বার পঠিত
পদ্মা সেতুর টোল নির্ধারণ: প্রাইভেট কার ৭৫০, বড় বাস ২৪০০ , সাইকেল ১০০

পদ্মা বহুমুখী সেতুর জন্য যানবাহনের শ্রেণি ও টোল হার চূড়ান্ত করেছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
টোল হারে মোটরসাইকেলের টোল ১০০ টাকা, কার ও জিপ ৭৫০ টাকা, পিকআপ এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাস এক হাজার ৩০০ টাকা।
৩১ বা এর কম আসনবিশিষ্ট বাসের জন্য ১ হাজার ৪০০ টাকা, ৩২ বা এর বেশি আসনবিশিষ্ট বাসের জন্য ২ হাজার টাকা এবং ৩ এক্সেলবিশিষ্ট বাসের জন্য ২ হাজার ৪০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ৫ টন পর্যন্ত ছোট ট্রাকে ১ হাজার ৬০০ টাকা, ৫ টনের অধিক থেকে ৮ টন পর্যন্ত মাঝারি ট্রাকে ২ হাজার ১০০ টাকা, ৮ টনের অধিক থেকে ১১ টন পর্যন্ত মাঝারি ট্রাকে ২ হাজার ৮০০ টাকা, ৩ এক্সেল পর্যন্ত ট্রাকে ৫ হাজার ৫০০ টাকা, ৪ এক্সেল পর্যন্ত ট্রেইলারে ৬ হাজার টাকা।
এ আদেশ পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকে কার্যকর হবে।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘হঠাৎ কেউ কেউ পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন। এত অধৈর্য হবেন না। সারসংক্ষেপ যাচ্ছে। চূড়ান্ত তারিখ দেবেন জননেত্রী শেখ হাসিনা। আমরা সেতু বিভাগ থেকে সারসংক্ষেপ পাঠাচ্ছি, দিনক্ষণ ঠিক করার জন্য। ইনশাআল্লাহ আগামী জুন মাসে পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হবে। জুনেই পদ্মাসেতু চালু করা হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493