বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে পড়ে বেসরকারি ইউনিভার্সিটির ছাত্র লালমোহনের ইমামের মৃত্যু

  • আপডেট টাইম : মে ১৯ ২০২২, ০৪:১৩
  • 540 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৯ ২০২২, ০৪:১৩
  • 540 বার পঠিত
বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে পড়ে বেসরকারি ইউনিভার্সিটির ছাত্র লালমোহনের ইমামের মৃত্যু

রাজধানীর গ্রিন রোডে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ইমাম হোসেন (২৩)। তিনি গ্রিন রোডের বেসরকারি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন।
ইমাম হোসেনের বাড়ি ভোলার লালমোহনে। তাঁর বাবার নাম আক্তার হোসেন। ইমাম হোসেন ঢাকার পূর্ব রাজাবাজারে থাকতেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ সকাল আটটার দিকে গ্রিন রোডের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ছাদ থেকে পড়ে যান ইমাম হোসেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক নাদিম আহমেদ বলেন, আজ সকাল ১০টায় ইমাম হোসেনের সেমিস্টার পরীক্ষা ছিল। ইমাম হোসেন সকাল সাড়ে সাতটার দিকে পূর্ব রাজাবাজারের বাসা থেকে ইউনিভার্সিটিতে আসেন। এত সকালে তাঁর ইউনিভার্সিটিতে আসার কারণ বুঝতে পারছিলেন না নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা।
সকাল আটটার দিকে তাঁরা দেখতে পান, ইমাম হোসেন ইউনিভার্সিটির ছাদ থেকে নিচে পড়ে গেছেন। তাঁরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নাদিম আহমেদ আরও বলেন, ইমাম হোসেন কিছুদিন ধরে একটু অন্যমনস্ক ছিলেন। তিনি কারও সঙ্গে তেমন কথা বলতেন না, একা একা থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য ইমাম হোসেনের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493