ভিপি নুরসহ ৪৪ জনের বিরুদ্ধে চুরির মামলা

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ০৯:২২
  • 793 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ০৯:২২
  • 793 বার পঠিত
ভিপি নুরসহ ৪৪ জনের বিরুদ্ধে চুরির মামলা

এবার ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বহিরাগতদের নিয়ে ডাকসু ভবনে প্রবেশ করে হত্যার উদ্দেশে মারধর ও চুরির অভিযোগে আজ বৃহস্পতিবার শাহবাগ থানায় এ মামলা দায়ের হয়।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মাহবুবুর রহমান  এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের মারামারির ঘটনায় ভিপি নুরুল হকসহ নাম উল্লেখ করে ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাবির শিক্ষার্থী ডি এম সাব্বির উদ্দিন। এছাড়া আরো ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এ মামলায়।
যাদের নামে মামলা করা হয়েছে- ডাকসু ভিপি নুরুল হক নুর, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এপিএম সোহেল, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, আমিনুল ইসলাম, তুহিন ফারাবী, মেহেদি হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিস উদ্দিন হলের ছাত্র সালেহ উদ্দিন সিফাত, নাজমুল হাসান, আয়াতুল বেহেশতী, রবিউল হোসেন, আরিফুর রহমান। সাইফুল ইসলাম, আরিপুর রহমান।
এর আগে ডাকসু ভবনে ভিপি নুরসহ তার সঙ্গীদের মারধরের অভিযোগে শাহবাগ থানায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাদের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা হয়। মামলাটি আজ বৃহস্পতিবার ডিবিতে স্থানান্তরিত হয়েছে। manab zamin

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493