২০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ‘ধর্ষণ’

  • আপডেট টাইম : মে ২৩ ২০২২, ০৫:১০
  • 488 বার পঠিত
  • আপডেট টাইম : মে ২৩ ২০২২, ০৫:১০
  • 488 বার পঠিত
২০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ‘ধর্ষণ’

বিশ টাকার লোভ দেখিয়ে শিশু নির্যাতনের অভিযোগে মো. আব্দুর রাজ্জাক মৃধা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রাজ্জাক দক্ষিণ আদমপুর গ্রামের মৃত কাশেম মৃধার ছেলে।

সালিশ-মীমাংসার মাধ্যমে বিষয়টি ধামাচাপা হওয়ার কথা থাকলেও থানা পুলিশকে জানানো হলে দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে আবদুর রাজ্জাককে গ্রেফতার করা হয়।

থানাসূত্রে জানা যায়, চলতি মাসের ১৭ মে রাত ৯টার দিকে আব্দুর রাজ্জাক মৃধা তাদের গ্রামের এক শিশুকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ২০ টাকার লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। এ বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসা প্রস্তাব দিয়ে সময়ক্ষেপণ করলে ওই শিশুর বাবা রোববার দশমিনা থানায় অভিযোগ দেন।

অভিযোগের সূত্র ধরে রোববার বিকালে দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসানের নেতৃত্বে থানা পুলিশ ওই বৃদ্ধকে গ্রেফতার করে।

দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় নারী ও শিশু দমন আইনে মামলা করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493