বরিশাল ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্রম, ১৪৪৮ হিজরি
বরিশালের আগৈলঝাড়ায় নিজেদের ভ্যান করে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় রওশন বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তার স্বামী ও ভ্যানচালক মান্নান সরদার। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বসূজনকাঠী বাবনউদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানার মোড় এলাকায় বরিশাল-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা উপজেলার পতিহার গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে- সকালে ভ্যানচালক মান্নান সরদার ও তার স্ত্রী রওশন বেগম বাড়ি থেকে ছাগল নিয়ে ভ্যানযোগে রাজিহার রওয়ান দেন। ভ্যানটি উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বসূজনকাঠী বাবনউদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানার মোড় ঘোরার সময় পিছন থেকে একটি ট্রাক যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রওশন বেগম মারা যান। গুরুতর অবস্থায় ভ্যানচালক মান্নান সরদারকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে এসআই আলী হোসেন লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশালে পাঠানো হয়েছে।’