শুক্রবার সারাদেশে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের

  • আপডেট টাইম : জুন ০৮ ২০২২, ০৫:১৯
  • 436 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৮ ২০২২, ০৫:১৯
  • 436 বার পঠিত
শুক্রবার সারাদেশে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের

ভারতে মহানবী (সা.) কে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে আগামী ১০ই জুন শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ক্ষমতাসীন বিজেপি মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (স.) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-এর শানে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ১০ জুন শুক্রবার বাদ জুমু’আ, বায়তুল মোকাররম মসজিদ উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ এবং ওইদিন সারাদেশের জেলা ও মহানগর শাখায় পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকার বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিবেন সংগঠনের মুহতারাম নায়েবে আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

মঙ্গলবার সন্ধ্যায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন- ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এ সময় উপস্থিত ছিলেন- দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা খলিলুর রহমান ও মাওলানা শোয়াবই আহমদ ও মাওলানা দেলাওয়ারে হাসাইন জাফরী প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493