কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে এলোপাতাড়ি গুলি, নিহত ২

  • আপডেট টাইম : জুন ১০ ২০২২, ০৫:৫৫
  • 541 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১০ ২০২২, ০৫:৫৫
  • 541 বার পঠিত
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে এলোপাতাড়ি গুলি, নিহত ২

ভারতের কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ উপদূতাবাসের সামনে আজ শুক্রবার দুপুরে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন।

উপদূতাবাসের কাউন্সিলর (কনস্যুলার) বশির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, উপদূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এক সদস্য এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এতে স্কুটি আরোহী এক নারী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন একজন পুরুষ। পরে নিজের বন্দুক দিয়ে আত্মঘাতী হন ওই পুলিশ সদস্য।

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, আত্মঘাতী পুলিশ সদস্যের নাম চোদুপ লেপচা। তিনি কলকাতা পুলিশের পঞ্চম ব্যাটালিয়নের সদস্য। মাত্র চারদিন আগে তিনি বাংলাদেশ উপদূতাবাসের পুলিশ আউটপোস্টের ডিউটিতে যোগ দেন। তিনি কিছুদিন ধরে পারিবারিক সমস্যায় জর্জরিত ছিলেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই পুলিশের বড় একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য কেন গুলি ছুড়েছেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি কলকাতা পুলিশ। স্থানীয়রা বলছেন, প্রায় ১২ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়।

এদিকে, নিরাপত্তার ঘেরাটোপে থাকা এলাকায় কী করে এমন ঘটনা ঘটলো তা নিয়ে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ উপদূতাবাস।

কাউন্সিলর বশির উদ্দিন জানান, কলকাতা পুলিশ পরে ব্রিফ করে এ বিষয়ে বিস্তারিত জানাবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581