পদ্মা সেতুর অনুষ্ঠান ঘিরে নাশকতার পরিকল্পনার তথ্য আছে : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : জুন ১৫ ২০২২, ০৪:৫৯
  • 406 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৫ ২০২২, ০৪:৫৯
  • 406 বার পঠিত
পদ্মা সেতুর অনুষ্ঠান ঘিরে নাশকতার পরিকল্পনার তথ্য আছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন,আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ঘিরে নাশকতার পরিকল্পনার তথ্য আছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল তারা এমন কিছু ঘটাতে পারে যাতে আমরা উদ্বোধনটা করতেই না পারি।

সম্প্রতি বিভিন্ন জায়গায় আগুনের ঘটনাকে রহস্যজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আমাদের নজর রাখতে হবে।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. শফিকুর রহমানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, তিন বাহিনী প্রধান, রাজনৈতিক নেতাকর্মী ও এসএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, একটি ব্যাংকের এমডি পদের জন্য দেশের সঙ্গে বেঈমানি করেছিল ড. মোহাম্মদ ইউনূস। তার কারণেই বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, বিচারের নামে বহু সৈনিক ও অফিসারকে হত্যা করে জিয়াউর রহমান। ক্যু হলে স্বশস্ত্র বাহিনীই বেশি ক্ষতিগ্রস্ত হয়

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493