দুই মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া

  • আপডেট টাইম : জুন ১৬ ২০২২, ০৬:৩০
  • 405 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৬ ২০২২, ০৬:৩০
  • 405 বার পঠিত
দুই মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে ঢাকায় করা দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত জামিন পেয়েছেন। তাঁর জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

শুনানিকালে আদালত বলেন, জামিনের অপব্যবহার হয়েছে কি? জবাবে রাষ্ট্রপক্ষ বলে, রেকর্ডে দেখা যাচ্ছে, জামিনের অপব্যবহার করা হয়নি।

এর আগে ২০১৯ সালের ১৮ জুন হাইকোর্ট ওই দুই মামলায় খালেদা জিয়ার জামিন প্রশ্নে রুল দিয়ে তাঁকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। কেন আবেদনকারীকে (খালেদা জিয়া) নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। এরপর জামিনের কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়।

আজ রুল শুনানির জন্য ওঠে। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কায়সার কামাল এবং এ এইচ এম কামরুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।

পরে আইনজীবী কায়সার কামাল বলেন, বিএনপির চেয়ারপারসনের বক্তব্যকে কেন্দ্র করে ধর্মীয় বিভেদ সৃষ্টি ও মানহানির অভিযোগে ঢাকার আদালতে মামলা দুটি করা হয়। হাইকোর্ট এই দুই মামলায় তাঁকে স্থায়ী জামিন দিয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493